আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাজুয়েট সেলেব্রেশন ২০২৬।

বিস্তারিত নির্দেশনা

১। রেজিস্ট্রেশনের যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ের অধীনে তা‘মীরুল মিল্লাতের যে সকল শিক্ষার্থী ফাজিল স্নাতক (পাশ), ফাজিল স্নাতক ( অনার্স), কামিল (২ বছর মেয়াদ), কামিল মাস্টার্স ( ১ বছর মেয়াদ) ডিগ্রী অর্জন করেছেন শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশন করতে পারবেন। যে সকল প্রাক্তন শিক্ষার্থী তা'মীরুল মিল্লাত থেকে দাখিল /আলিম পাশ করে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তারাও গ্রাজুয়েট সেলেব্রেশন ২০২৬ এ অংশ গ্রহণ করতে পারবেন।

২। সময়: রেজিস্ট্রেশনের সময়: ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার থেকে ৩১ অক্টোবর ২০২৬ শনিবার পর্যন্ত। গ্রাজুয়েট সেলেব্রেশন অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ২০২৬ শনিবার।

৩। শুধুমাত্র নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশনকৃত রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তবে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটদের গেস্ট হিসেবে (স্বামী/স্ত্রী/সন্তান) অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় অবশ্যই গেস্ট ফী প্রদান করে নামসহ রেজিস্ট্রেশন করতে হবে।

৪। রেজিস্ট্রেশনের তথ্য থেকে ডেলিগেট কার্ড ও স্মারকের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে তাই সঠিক আপডেট তথ্যসহ রেজিস্ট্রেশন করা জরুরী।

৫। গ্রাজুয়েট সেলেব্রেশন ২০২৬ সংক্রান্ত যে কোনো তথ্য ও সহযোগিতার জন্য বিভাগীয় দায়িত্বশীলের সাথে যোগাযোগ করা যেতে পারে।

৬। রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন

রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য : 01736016484

বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ

মাওলানা আবুল কাশেম গাজী-01716307417

প্রধান মুফাসসির ও আহবায়ক, গ্রাজুয়েট সেলেব্রেশন ২০২৬ বাস্তবায়ন কমিটি

জনাব আব্দুস সামাদ আজাদ-01779571100

সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) ও সদস্য সচিব, গ্রাজুয়েট সেলেব্রেশন ২০২৬ বাস্তবায়ন কমিটি

মা'য়াসসালাম

ড. মুহাম্মদ খলিলুর রহমান

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)