২০২৬ - ২৭ শিক্ষাবর্ষ আলিম ১ম বর্ষে ভর্তি নির্দেশিকা
১। অনলাইনে আবেদন : যে সকল শিক্ষার্থী (EIIN : 108478) তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকায় নিশ্চায়ন করেছেন শুধুমাত্র তারাই অনলাইনে ভর্তি আবেদন ফরম পুরন করতে পারবেন। অনলাইনে ভর্তি আবেদন ফরম পুরনের জন্য প্রয়োজনে আমাদের ভর্তি হেল্পডেস্ক এর সহযোগিতা নেওয়া যেতে পারে।
২। অনলাইনে ভর্তি ফরম পুরনের সময়: দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র অনুযায়ী মাদরাসার ওয়েবসাইটে (www.tamirulmillat.com) ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ মধ্যে যথাযথভাবে প্রয়োজনীয় তথ্যসহ অনলাইনে ভর্তি ফরম পুরন করতে হবে। ভর্তি ফরমে ব্যবহারের জন্য নির্ধারিত ছবি—ছাত্রদের টুপি-পাঞ্জাবি পরিহিত এবং ছাত্রীদের বোরকা পরিহিত ছবি হতে হবে।
৩। সাক্ষাৎকারের সময়: নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ অফিস চলাকালীন সময় (সকাল ৮:০০ থেকে -বেলা ১:০০টা, ১:০০টা-২:০০ টা বিরতী, ২:০০টা-৩:০০টা) সাক্ষাৎকার। সাক্ষাৎকারের পর ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের আইডি ও পাসওয়ার্ড SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনলাইন আবেদন নম্বর, আইডি ও পাসওয়ার্ডসহ প্রয়োজনীয় তথ্য নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে।
৪। ভর্তির সময়: সাক্ষাৎকারে মনোনীত শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর অনলাইনে ভর্তি ফী পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে ফী পরিশোধের রশিদ অবশ্যই সংরক্ষণ করতে হবে।
৫। সাক্ষাৎকার ও ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র:
ক) দাখিল পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র।
খ) অনলাইনে আবেদনের নিশ্চায়ন কপি।
গ) শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি।
ঘ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙ্গিন ছবি।
ঙ) যথাযথভাবে অনলাইনে পুরনকৃত ভর্তি ফরমের প্রিন্টকপি ও অঙ্গীকারনামা।
৬। ক্লাস শুরু : ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার।
ক) আইডি কার্ড, সিলেবাস, ক্লাস রুটিন সংগ্রহ: সকাল ৮:০০ টা থেকে দুপুর ১২:০০ টা
খ) বিরতি: দুপুর ১২:০০ টা থেকে বেলা ১:৩০ টা
গ) সবক অনুষ্ঠান: বেলা ১:৩০ টা হলরুম
অনলাইনে ভর্তি সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য: 01736016484
ধন্যবাদ
মুফতী মাওলানা মহিউদ্দিন
প্রধান ফকীহ ও আহবায়ক, আলিম ভর্তি কমিটি ২০২৬